ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
“জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা: বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ, পতাকা বৈঠকের আহ্বান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ গৌরনদীতে ৩ বছরের শিশু নির্যাতনের শিকার, অভিযুক্ত ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল পলাতক এফএনএফের সচেতন খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইবিতে পোষ্য কোটা বাতিল ও সার্টিফিকেট হয়রানি বন্ধের দাবিতে বৈবিছাআ নেতার আমরণ অনশন রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর: ককটেল বিস্ফোরণে আহত পুলিশ স্বর্ণপট্টিতে জুয়েলার্সে চুরি: ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২৫ লাখ টাকা লুট
ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে মার্কেট ও বসতবাড়ি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের চাঁপাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন অভিযোগকারী মোঃ এ.কে. আজাদ। শনিবার (২০ জুন) সকালে এই সংবাদ সম্মেলনে মার্কেট ও বাড়ি দখলসহ প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা হয়। ছবি: দৈনিক অধিকার

মার্কেটসহ বসতবাড়ি জোরপূর্বক দখল, ভাড়ার অর্থ আত্মসাৎ এবং জীবননাশের হুমকির গুরুতর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের বাসিন্দা মোঃ এ.কে. আজাদ। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাওয়ার হাউস মোড়ে অবস্থিত একটি প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে এ.কে. আজাদ জানান, তার শ্বশুর মোশারফ হোসেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। পুত্রসন্তান না থাকায় তিনি তার দুই কন্যার নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দেন। এ.কে. আজাদের স্ত্রী বিলকিস আক্তার সোনিয়া শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার নামে বাড়তি কিছু সম্পত্তিও হস্তান্তর করা হয়।

অভিযোগকারী জানান, তার স্ত্রীর ছোট বোনের স্বামী সোহেল রানা নানাভাবে প্রভাব বিস্তার করে স্ত্রীর অংশের সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা করে আসছেন। এর প্রতিবাদ করতে গেলে বিভিন্ন সময়ে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সম্পত্তি বিরোধ নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু আদালতের সেই নির্দেশকে উপেক্ষা করে বিবাদীপক্ষ গত এক বছরেরও বেশি সময় ধরে তার নামে থাকা একটি মার্কেট ও বাড়ি জোর করে দখলে রেখেছে। উপরন্তু ওই মার্কেট থেকে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা ভাড়া তুলে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ.কে. আজাদ জানান, একাধিকবার সম্পত্তি ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও বিবাদীপক্ষ তা গ্রাহ্য করেনি। এ কারণে তিনি নিজের সম্পত্তিতে বসবাস করতে পারছেন না এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, উপরে বর্ণিত তথ্যগুলো সংবাদ সম্মেলনে অভিযোগকারীর উপস্থাপিত বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

“জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন”

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে মার্কেট ও বসতবাড়ি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৫:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬