ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহাসড়কে চলছে লাগামহীন চাঁদাবাজি, ভোগান্তিতে পরিবহন খাত ৬৩ বিদেশির পাসপোর্ট জমা রাখা মহসিন কোকেন পাঠানোর মামলায় গ্রেপ্তার ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় বড় পরিবর্তন আসবে: বেরোবি রেজিস্ট্রার ভালুকায় যাত্রীকে জোরপূর্বক বাসে তুলে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড অভিযান মাদক সেবনের অভিযোগে লেবাননে বাশার আল-আসাদের ভাতিজা গ্রেপ্তার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার বগুড়ায় ১৫ কোটি টাকায় নির্মাণ হচ্ছে ৬ বিপণি ভবন শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

ইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ২১২ নম্বর কক্ষে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নবীনরা একসাথে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস শাহীদ মিয়া, বিভাগীয় সভাপতি ড. মোঃ আব্দুস সুবুরসহ বিভাগের একাধিক শিক্ষক-শিক্ষিকা।
নবীনদের বরণের অংশ হিসেবে সাজানো হয় বিভাগের কক্ষগুলো। ফুল, ব্যাগ, চকলেট, কলম ও সিলেবাসসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাদের স্বাগত জানান সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানে পরিচয় পর্ব ও শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ ছিল বিশেষ আকর্ষণের বিষয়। পরে শিক্ষকরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, যা মনোযোগ দিয়ে শোনেন নতুন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি এতটা সুন্দর হবে তা তিনি কল্পনাও করেননি এবং আগামী কয়েক বছর বন্ধু-সহপাঠীদের সাথে এই যাত্রা অব্যাহত রাখতে চান। আরেক শিক্ষার্থী বলেন, প্রথম দিনের সংকোচ কাটিয়ে ওরিয়েন্টেশন ক্লাসে সবার সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে এবং শিক্ষকদের উপদেশ তার মনে গেঁথে থাকবে বলে জানান।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুস সুবুর নবীনদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ চর্চার মধ্য দিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা বিভাগের সুনাম বজায় রেখে ভবিষ্যতে সফলতা অর্জন করবে।
উল্লেখ্য, ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত রাখতে ইতোমধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কেউ এর শিকার হলে এন্টি র‍্যাগিং ভিজিলেন্স টিমের হটলাইনে (০১৭৮০৪৭৫১৩১) যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে চলছে লাগামহীন চাঁদাবাজি, ভোগান্তিতে পরিবহন খাত

ইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকাশের সময়ঃ ০১:০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬