
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা। গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নোবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই এই নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। অনুষ্ঠানের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘নাইস গেস্ট হাউস’।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে ছাত্রী সংস্থা ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আত্মপ্রকাশ করে, তবে সংগঠনটির কমিটি এখনো প্রকাশ করা হয়নি।
এর আগের বছর ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীদের নিয়ে হোয়াইট হল কমপ্লেক্সের তৃতীয় তলায় সফলভাবে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা।
নূসরাত জাহান, নোবিপ্রবি প্রতিনিধিঃ 
























