ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ডিএনসির মামলা

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবককে আটক করে ডিএনসি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর খরবোনা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদর মডেল থানার দ্বারিয়াপুর খরবোনা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির নাম মো. তৌহিদ আহম্মেদ শামীম (২৭)। তিনি দ্বারিয়াপুর খরবোনা গ্রামের বাসিন্দা মো. ইউসুফ আলী বিশু ও মোছা. তাসলিমার ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিএনসির একটি দল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, জেলা থেকে মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ডিএনসির মামলা

প্রকাশের সময়ঃ ০৭:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬