ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

ময়মনসিংহে ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ডিবির সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮

ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন ছিনতাইকারী ও মাদক কারবারিরা

ময়মনসিংহে ছিনতাই ও মাদকের বিরুদ্ধে একযোগে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যের পাশাপাশি ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে এসব অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির ওসি (দক্ষিণ) ও কোতোয়ালী মডেল থানার ওসির নির্দেশনায় বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান চালানো হয় নগরীর সানকিপাড়া রেলগেট, আকুয়া ভাঙ্গাপুল ও মাসকান্দা গণসার মোড় এলাকায়।

অভিযানে গ্রেফতার হন মো. রাব্বি (২৬), মজিদ মিয়া ওরফে মইজ্জা (৪৫), সিজান (২৩), তাসলিম হোসেন (২১) ও মো. সোহেল (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাব্বির বিরুদ্ধে তিনটি, মইজ্জার বিরুদ্ধে দুটি এবং সোহেলের বিরুদ্ধে তিনটি পূর্ব মামলা রয়েছে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ময়মনসিংহে ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ডিবির সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮

প্রকাশের সময়ঃ ১২:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬