ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস জুলাই হত্যাকাণ্ডের দুই বছর: ছয় মামলার রায় মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার ‘ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না’-সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল কলেজে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল

শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১ কেজি হেরোইন এবং ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গত ২১ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ থানার অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ২৪ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হদমাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. রুবেল মিয়া (৪২) নামে এক আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল মিয়া আজমতপুর হদমাপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতা ফজেজ উদ্দিন ও মাতা মোসা. সনেহেরা বেগম।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা নম্বর-৪৯ (জিআর-২৫৩/২০২৬), তারিখ ২৪ জুলাই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস নোটের মাধ্যমে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া আলামত  ১ কেজি হেরোইন (আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা),৯০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা)।

জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬