ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সফর, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ ঋণের চাপে ব্যবসায়ীর মৃত্যু, আমবাগান থেকে মরদেহ উদ্ধার জিমে যাওয়ার পর ব্রণ বাড়ছে? ত্বকের যত্নে যা করবেন গোয়ালঘরে গোপন কক্ষে অভিযান, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের ১০ বছরের কারাদণ্ড নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা চাইলেন ১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

নাটোরের লালপুরে বৈদ্যুতিক তারে শিয়াল ঠেকাতে গিয়ে প্রাণ গেল খামারির

নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মুরগির খামারি জিয়ারুল ইসলামের

নাটোরের লালপুরে শিয়ালের আক্রমণ থেকে মুরগির খামার রক্ষায় জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জিয়ারুল ইসলাম (৩০) নামের এক খামারির।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় পদ্মার চরের একটি মুরগির খামারে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম উপজেলার মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজস্ব মুরগির খামার পরিচালনা করছিলেন জিয়ারুল ইসলাম। সম্প্রতি খামারে শিয়ালের আক্রমণ বেড়ে যাওয়ায় খামারের চারপাশে জিআই তারের বেড়া তৈরি করে তাতে বৈদ্যুতিক সংযোগ দেন তিনি, যাতে শিয়াল প্রবেশ করতে না পারে।

শনিবার সকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই একা খামারে কাজ করতে যান তিনি। ধারণা করা হচ্ছে, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ-সংযুক্ত জিআই তারের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি এবং ঘটনাস্থলেই খামারের ভেতরে লুটিয়ে পড়েন।

সকাল আনুমানিক ৮টার দিকে তার মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়ারুল ইসলামের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি পরিশ্রমী ও পরিবারমুখী মানুষ ছিলেন এবং তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সফর, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নাটোরের লালপুরে বৈদ্যুতিক তারে শিয়াল ঠেকাতে গিয়ে প্রাণ গেল খামারির

প্রকাশের সময়ঃ ০৬:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬