ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান

‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির আওতায় ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এখন থেকে ময়মনসিংহ জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রোববার ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বিত কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতি মাসে মূল্যায়ন করা হবে এবং সেরা প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা ও পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হবে।

জেলা প্রশাসক বলেন, নিজের ঘরের মতোই নিজের স্কুল, স্কুলের আঙিনা ও শহর পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সব ধরনের আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলার আহ্বান জানান তিনি এবং পরিচ্ছন্নতাকে নাগরিক দায়িত্ব হিসেবে অভিহিত করেন।

তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ের আঙিনা, শ্রেণিকক্ষ ও ভবন পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে উভয় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, দুই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘ক্লিন ময়মনসিংহ’ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে এবং এর মাধ্যমে গড়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬