ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ গাজায় তথ্য বিকৃতির কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ মোতায়েন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১২৬৭ Time View

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের জন্য নেওয়া হচ্ছে ওয়াইজঘাটে। রাজধানীতে নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য।সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ জানিয়েছেন, বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে নগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার পলাশী মোড়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, এবার মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।

শোভাযাত্রা ও বিসর্জন কর্মসূচি

যুগ্ম কমিশনার বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানেই প্রতিমা বিসর্জনের মূল কার্যক্রম পরিচালিত হবে। শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে প্রতিমাগুলো নির্ধারিত স্থানে জড়ো করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রা শুরু হবে।

নিরাপত্তাব্যবস্থার বিষয়ে তিনি জানান, ডিএমপির ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট মাঠে রয়েছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

মো. শহীদুল্লাহ বলেন, এবার সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়েই রাজধানীতে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি সময়েও পরিস্থিতি শান্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকাবাসীর উদ্দেশে ডিএমপির এই কর্মকর্তা বলেন, সবাই যেন উৎসবমুখর পরিবেশে পূজার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন। প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ মোতায়েন

প্রকাশের সময়ঃ ০৬:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬