ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭ পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ ত্রিশালে মসজিদে শিশু নির্যাতনের অভিযোগ: ইমাম গ্রেফতার নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি “জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের অংশ হিসেবে আম মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ  মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি অতিথিদের নিয়ে বিভিন্ন আম ও ফলের স্টল ঘুরে দেখেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব  মো. রফিকুল ইসলাম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলামসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে ড. মো. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী জেলা এবং ‘আমের রাজধানী’ নামে দেশজুড়ে পরিচিত। এখানকার আম দেশের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে চাষাবাদে কৃষকরা এখন আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, আম কেবল একটি ফল নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরণে আরও অগ্রগতি আনতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম এখন শুধু একটি মৌসুমি ফল নয়, এটি জেলার অন্যতম প্রধান অর্থনৈতিক সম্পদ। আম চাষ, সংগ্রহ, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা সরাসরি সম্পৃক্ত।
মেলায় জেলার বিভিন্ন প্রান্তের কৃষক, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো নানা জাতের আমসহ দেশীয় মৌসুমি ফল প্রদর্শন করেন। দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হয়। ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরি, নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের অনুপ্রাণিত করা এবং ফলভিত্তিক কৃষির বিস্তার ঘটানোই এ মেলার মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম মেলার উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৭:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬