ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ওয়েটিং লিস্টের অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ভারতের সঙ্গে আস্থা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন “শাওন হত্যার বিচার ও শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭ পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১,৫৩৬ জন, নমুনা পরীক্ষায় ৪৩ জন নিশ্চিত

২৫০ শষ্যা বিশিষ্ঠ জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব পরিস্থিতির সর্বশেষ তথ্য প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫৩৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। বর্তমানে জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো হাম রোগী ভর্তি নেই। তবে ২৫০ শয্যার জেলা হাসপাতালে এখনও ৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।
এ পর্যন্ত জেলায় ২০৮ জন সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে হাম রোগের উপস্থিতি পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। চলতি বছরে সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়ে ৭ জনের প্রাণহানির তথ্য পেয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হামের বিস্তার ঠেকাতে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। জনসচেতনতামূলক কার্যক্রম এবং রোগী শনাক্তকরণ অভিযানও সমানতালে চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১,৫৩৬ জন, নমুনা পরীক্ষায় ৪৩ জন নিশ্চিত

প্রকাশের সময়ঃ ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬