ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ কমছে, জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৯ রোগী

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন হামের রোগীদের সেবায় স্বাস্থ্যকর্মীরা।ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ক্রমশ কমে আসছে। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত জেলায় সর্বমোট ১ হাজার ৫২৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, সোমবার নতুন করে কোনো রোগী ভর্তি হননি এবং ৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এদিন কাউকে অন্যত্র রেফার করা হয়নি।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে ৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে কোনো হাম রোগী ভর্তি নেই।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত ২০৮টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৭ জনের প্রাণহানির তথ্য স্বাস্থ্য বিভাগের নথিতে রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ কমছে, জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৯ রোগী

প্রকাশের সময়ঃ ১১:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬