ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
“জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা: বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ, পতাকা বৈঠকের আহ্বান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ গৌরনদীতে ৩ বছরের শিশু নির্যাতনের শিকার, অভিযুক্ত ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল পলাতক এফএনএফের সচেতন খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইবিতে পোষ্য কোটা বাতিল ও সার্টিফিকেট হয়রানি বন্ধের দাবিতে বৈবিছাআ নেতার আমরণ অনশন রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর: ককটেল বিস্ফোরণে আহত পুলিশ স্বর্ণপট্টিতে জুয়েলার্সে চুরি: ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২৫ লাখ টাকা লুট

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পতিত দলটি আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৬) বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও অন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু মহল পরাজিত শক্তিকে পুনর্বাসন করতে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ ধরনের অপচেষ্টা মোকাবেলায় দেশের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
চিকিৎসাসেবার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতাল-সংলগ্ন একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

“জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন”

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের সময়ঃ ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬