ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

বেরোবির এআইএস বিভাগের ৩৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের মোট ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ‘ব্যবসায় শিক্ষা অনুষদ ও এআইএস স্কলারশিপ ফান্ড’-এর যৌথ অর্থায়নে এই বৃত্তি কার্যক্রম পরিচালিত হয়।
গত বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের গ্যালারি রুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জাবিদ হোসাইন, বেরোবির এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক মো. রাসেল উদ্দিন এবং প্রভাষক মো. সোবহান আলী।
বৃত্তি পেয়ে এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের এই স্বীকৃতি ও আর্থিক সহায়তা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা আরও বৃদ্ধি করেছে। বিভাগের এই উদ্যোগে শিক্ষকদের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই বৃত্তি ভবিষ্যৎ পথচলায় দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের সভাপতি ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, “মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরিমাণে ছোট হলেও এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রেরণা জোগাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বেরোবির এআইএস বিভাগের ৩৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রকাশের সময়ঃ ০১:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬