ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ

জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত ১,৫৪৯ জন, হাসপাতালে চিকিৎসাধীন ১৭

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন হামের রোগীদের সেবায় স্বাস্থ্যকর্মীরা।ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শনিবার (২০ জুন ২০২৬) জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত মোট ১,৫৪৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন ভর্তি হয়েছেন। আগে থেকে ভর্তি ৯ জনের সঙ্গে যোগ হয়ে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। গত একদিনে কোনো রোগীকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কাউকে অন্য হাসপাতালে রেফার করা হয়নি।

জেলার উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর পরিস্থিতি তুলনামূলক স্বস্তিকর। শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে হামে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।

এদিকে, সন্দেহজনক হাম রোগীদের মধ্য থেকে এ পর্যন্ত মোট ২০৮ জনের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলে ৪৩ জনের শরীরে হাম ভাইরাসের উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া জেলায় সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে এসব মৃত্যু হামের সঙ্গে সরাসরি সম্পর্কিত কিনা, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের তদন্ত ও পর্যবেক্ষণ এখনো চলমান রয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ স্থানীয় জনগণের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা নিশ্চিত করা, জ্বর ও ত্বকে লালচে দানা বা র‍্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ

জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত ১,৫৪৯ জন, হাসপাতালে চিকিৎসাধীন ১৭

প্রকাশের সময়ঃ ০৪:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬