ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অবৈধ কারবার করে কোটিপতি হয়েছে হাজারও ব্যক্তি – ভূমিমন্ত্রী ময়মনসিংহে ডিবি পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ দ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার দ্রুত চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ – সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শনে যুগ্ম সচিব স্থায়ী নিয়োগ ও আউটসোর্সিং বন্ধের দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ জামালপুর সীমান্তে ‘পুশইন’: আড়াই মাস পর পরিবারের কাছে রাজশাহীর সেই বৃদ্ধ মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবলে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন সীমান্ত নিরাপত্তা ও বিভিন্ন দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার সুযোগ দিলেই গড়ে উঠবে নিরাপদ বাংলাদেশ: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে নিষিদ্ধ সিরাপ জব্দ, আটক ২ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ- শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় প্রাণ গেল শিশু রাকিবের

মঙ্গলবার (৯ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনার শিকার হওয়া তিন বছরের শিশু সাদিকুল ইসলাম রাকিব দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকার হরিফলা গ্রামের খুরশেদ আলম ও শারমিন বেগম দম্পতির একমাত্র ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) সকালে মায়ের সঙ্গে নানাবাড়ি দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর পশ্চিমপাড়া এলাকায় অবস্থান করছিল রাকিব। সকাল ৯টার দিকে বাড়ি ফেরার প্রস্তুতির সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাহেরপুরমুখী একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

দুর্ঘটনায় রাকিবের একটি হাত ও একটি পা মারাত্মকভাবে থেঁতলে যায়। এছাড়া মাথায় গুরুতর আঘাত পায় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের মাতম নেমে আসে। সন্তান হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছিলেন মা শারমিন বেগম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও গ্রামের পরিবেশ।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গ্রামীণ সড়কে ইটবোঝাই ট্রলি ও অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা শিশু রাকিবের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অবৈধ কারবার করে কোটিপতি হয়েছে হাজারও ব্যক্তি – ভূমিমন্ত্রী

নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় প্রাণ গেল শিশু রাকিবের

প্রকাশের সময়ঃ ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬