ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
পলাতক জহিরুল গাজীপুরে গ্রেফতার

১০ টাকার বিরোধে আয়েশা খাতুনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকার আর্থিক বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পলাতক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব-১৪, ময়মনসিংহ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল ২০২৬ বিকেলে ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে একটি ক্ষুদ্র আর্থিক দাবিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। নিহত আয়েশা খাতুনের ছেলে আশিকের কাছে তার ভাতিজা তৌহিদের ১০ টাকা পাওনা ছিল। এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ সহিংস রূপ ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গিয়ে হামলার শিকার হন আয়েশা খাতুন (৪০)। অভিযোগ রয়েছে, তৌহিদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামিদের অবস্থান চিহ্নিত করার কার্যক্রম শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে র‍্যাব-১৪ ময়মনসিংহ ও র‍্যাব-১ গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম (৩২)-কে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পলাতক জহিরুল গাজীপুরে গ্রেফতার

১০ টাকার বিরোধে আয়েশা খাতুনের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬