ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

পবা ও মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমপি মিলন

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে পবা ও মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
উল্লেখ্য, এর আগে শনিবার সকালে কক্সবাজারের চকরিয়ায় স্বয়ং বৃক্ষরোপণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন সরেজমিনে উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। এ বছরই সারাদেশে পাঁচ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও বিশুদ্ধ বায়ুর জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।”
কর্মসূচিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, পবার এসিল্যান্ড মেহেদী হাসান, মোহনপুরের এসিল্যান্ড জোবায়দা সুলতানা, উভয় উপজেলার বন কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বিভিন্ন গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

পবা ও মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমপি মিলন

প্রকাশের সময়ঃ ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬