ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

ইবির আলোচনা সভার ঘটনায় এনসিপি নেতা এস এম সুইটকে শোকজ

  • ইবি প্রতিনিধি:
  • প্রকাশের সময়ঃ ০১:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১২৫৫ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির ঘটনায় এনসিপির কেন্দ্রীয় সদস্য এস এম সুইটকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত আলোচনা সভায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক এস এম সুইটকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

নোটিশে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করে জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ জুলাই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ওই ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে এস এম সুইটের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও ইন্ধনের অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতি, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ কারণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর বরাবর কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়, আলোচনা সভায় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর বক্তব্য চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় ছাত্রশক্তির নবগঠিত কমিটি নিয়ে আপত্তি জানিয়ে প্রতিবাদ করলে সভাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, একই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিও পৃথকভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইবির আলোচনা সভার ঘটনায় এনসিপি নেতা এস এম সুইটকে শোকজ

প্রকাশের সময়ঃ ০১:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬