ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করছেন এনসিপি নেতাকর্মীরা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর সংঘটিত হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

আজ  বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের হাতে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. মাসুম আলী, মুখ্য ছাত্র প্রতিনিধি মুত্তাসিন, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সাব্বির আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জীবনসহ দলীয় নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিক ও রাজনৈতিক সংগঠনের শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করা এবং মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। কিন্তু সম্প্রতি হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর ঘটে যাওয়া হামলা কেবল একটি রাজনৈতিক দলের ওপর আঘাত নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের ওপরও একটি গুরুতর আঘাত।

চাঁপাইনবাবগঞ্জের সচেতন ও শান্তিকামী নাগরিকদের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আহত নেতাকর্মীদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় সব নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে হবিগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

প্রকাশের সময়ঃ ০৪:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬