ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ ত্রিশালে মসজিদে শিশু নির্যাতনের অভিযোগ: ইমাম গ্রেফতার নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি “জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা: বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ, পতাকা বৈঠকের আহ্বান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ গৌরনদীতে ৩ বছরের শিশু নির্যাতনের শিকার, অভিযুক্ত ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল পলাতক
রাজশাহীর সাহেববাজারে

স্বর্ণপট্টিতে জুয়েলার্সে চুরি: ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২৫ লাখ টাকা লুট

রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টিতে কারুশ্রী জুয়েলার্সে চুরির পর ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও ফরেনসিক দল। ছবি: দৈনিক অধিকার

রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় কারুশ্রী জুয়েলার্সে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের মধ্যবর্তী কোনো একসময়ে এ চুরির ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। চুরিতে ২০০ ভরি স্বর্ণালংকার, ১২০০ ভরি রুপা এবং নগদ ২৫ লাখ টাকা খোয়া গেছে বলে মালিকপক্ষ দাবি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাহেববাজার এলাকায় আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় পাশাপাশি অবস্থিত আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্স। চোরেরা প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি শোরুমের মাঝের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী সরিয়ে নেয়। তবে আফিয়া জুয়েলার্সে সেসময় কোনো মালামাল না থাকায় সেখান থেকে কিছু নেওয়া হয়নি বলে জানা গেছে।

ঘটনার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআইডি ও ফরেনসিক বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম অপু জানান, প্রায় ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২০ লাখ টাকা চুরি হয়েছে। তিনি জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজশাহীর সকল জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আলামত সংগ্রহ সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীর সাহেববাজারে

স্বর্ণপট্টিতে জুয়েলার্সে চুরি: ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২৫ লাখ টাকা লুট

প্রকাশের সময়ঃ ০৯:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬