ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে ডিবি পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ দ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার দ্রুত চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ – সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শনে যুগ্ম সচিব স্থায়ী নিয়োগ ও আউটসোর্সিং বন্ধের দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ জামালপুর সীমান্তে ‘পুশইন’: আড়াই মাস পর পরিবারের কাছে রাজশাহীর সেই বৃদ্ধ মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবলে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন সীমান্ত নিরাপত্তা ও বিভিন্ন দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার সুযোগ দিলেই গড়ে উঠবে নিরাপদ বাংলাদেশ: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে নিষিদ্ধ সিরাপ জব্দ, আটক ২ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ- শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সহায়তা সামগ্রী বিতরণ

লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জুয়াড়ির জেল-জরিমানা

অভিযানে সহযোগিতা করে লালপুর থানা পুলিশের একটি দল।

নাটোরের লালপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন জুয়াড়ি ও এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জুয়ার আসর থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ সরকারি কোষাগারে জমা এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

সোমবার (৮ জুন) বিকেলে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার ঝাড়গ্রাম নামক স্থানে কলাবাগানে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস খেলার অভিযোগে অভিযান পরিচালনা করেন লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করে লালপুর থানা পুলিশের একটি দল।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মোহাম্মদ আহাদ আলী (৫০), মো. মোস্তফা প্রামাণিক (৪২) এবং মো. সাইদার মালিথা (৫২)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় জুয়ার আসর থেকে উদ্ধার হওয়া নগদ ১২ হাজার ৬৫ টাকা জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এদিকে একই দিনে দুয়ারিয়া ইউনিয়নের সুন্দরবাড়িয়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. আবু বকর সিদ্দিক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ডিবি পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ দ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার

লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জুয়াড়ির জেল-জরিমানা

প্রকাশের সময়ঃ ০৬:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬