ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

নাটোরে ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনার পেছনে কোনো অপ্রীতিকর ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ডাঙ্গাপাড়া এলাকায় তার বোন মছিরনের বাড়ির উঠানে শফিকুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে ঘরের দরজা খুলে বাইরে বের হলে বাড়ির উঠানে শফিকুল ইসলামের নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত প্রায় ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার বাবার সঙ্গে কয়েকজন ফুফুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নাটোরে ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০১:১৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬