ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের

শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু

আজ বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আয়োজক সূত্রে জানা যায়, শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে গরিব ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, খাদ্য সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৬টি স্থানে এ ধরনের কর্মসূচি পরিচালিত হবে। সেখানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিএনপি নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মরণে প্রতি বছর নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের শাহাদাতবার্ষিকীতেও মানবিক সহায়তামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা তুলে ধরা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

জনপ্রিয় সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের

শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু

প্রকাশের সময়ঃ ০২:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬